বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ০১:৫০:৫৪

ব্রেকিং নিউজ : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি

ব্রেকিং নিউজ : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি

এমটিনিউজ২৪ ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকার পর্যটন সড়কে অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে।

সাজেকের উজোবাজারে অবস্থারত বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, সকালে তিন হাজার পর্যটকের স্কর্ট উজোবাজারে আন্দোলনকারীদের ব্যারিকেডের সামনে পড়েন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সরে যেতে বারবার অনুরোধ সত্ত্বেও তারা সরে যায়নি। এক পর্যায়ে পর্যটকদের গাড়িতে গুলি করলে আইনশৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সরিয়ে দিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়। পর্যটকদের কোনও ক্ষতি হয়নি।

তিনি বলেন, পর্যটকরা উজোবাজার ত্যাগ করার পর সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। বিস্তারিত আসছে...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।