মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:৩৩:৪৭

আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক

আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক

এমটিনিউজ ডেস্ক : ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

সোমবার (২৬ অক্টোবর) একটি সার্কুলার লেটার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।