শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:৩৬:৩২

পুলিশ কর্মকর্তা হারুন বরখাস্ত

পুলিশ কর্মকর্তা হারুন বরখাস্ত

এমটিনিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

 শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে। তার বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

 এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট মোহাম্মদ হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করে সরকার। ওই সময় হারুন অর রশিদসহ পুলিশের ১৮ কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।