রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪৯:২৪

এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

এমটিনিউজ ডেস্ক : চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। মাত্র একদিনের বাড়তি ছুটি নিতে পারলেই এই সুযোগ কাজে লাগাতে পারবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। তবে এদিন একদিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ।

কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা। 

বছরের শেষ দিকে সাধারণত পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া কিংবা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন অনেক চাকরিজীবী। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীরা এ সময় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ বছরের শেষ দিকে ভ্রমণের দারুণ সুযোগ তৈরি করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।