সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ১০:০৮:৫১

যে উপজেলায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যে উপজেলায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে কয়েকটি এলাকায় জরুরি গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎলাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (৯ নভেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ দ্রুত শেষ করা সম্ভব হলে নির্দিষ্ট সূচির আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৪ নম্বর ফিডারে সোমবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমচিলান, মুকিমপুর, কাঁঠালবাড়িয়া এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।