শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৩:৪২

আগামী ১৬ নভেম্বর হবে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা

আগামী ১৬ নভেম্বর হবে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা

এমটিনিউজ ডেস্ক : গার্মেন্টসশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।

ঢাকার বিজয়নগরে ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহূত এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। এ ছাড়া সভায় শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।