শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ০২:৪৫:৫৫

জমির মালিকানা যাচাইয়ে যে ৭ ধরনের কাগজ দেখবেন

জমির মালিকানা যাচাইয়ে যে ৭ ধরনের কাগজ দেখবেন

এমটিনিউজ ডেস্ক : জমি কীভাবে মালিকানায় এসেছে ক্রয়, উত্তরাধিকার, দান, হেবা কিংবা বণ্টনের মাধ্যমে, তার ওপর প্রয়োজনীয় নথি নির্ভর করে। তবে সাধারণভাবে নিচের সাত ধরনের নথি ও তথ্য যাচাই করা জরুরি।

মূল দলিল ও ভায়া দলিল।
সিএস, এসএ, আরএস, বিএস, বিআরএস বা সংশ্লিষ্ট খতিয়ান।
নামজারি বা মিউটেশন খতিয়ান।
ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের দাখিলা।
মৌজা নকশা ও জমির দাগ নম্বর।
ওয়ারিশ সনদ ও বণ্টননামা (উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে)।
মামলা, বন্ধক, অধিগ্রহণ ও অন্যান্য দায়সংক্রান্ত তথ্য।
এর পাশাপাশি জমির বাস্তব দখল, সীমানা এবং বিক্রেতার পরিচয়ও যাচাই করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।