রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ০১:১৮:২৩

নতুন আরও একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ

নতুন আরও একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ

এমটিনিউজ ডেস্ক : ভোলায় নতুন আরও একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ নামের এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৫ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়।

বাপেক্স জানায়, প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে সকাল ৮টা ২০ মিনিটে ভোলা নর্থ-৩ কূপের প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু করা হয়। কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) এর পারফোরেশন সম্পন্ন হয়। ডিএসটির আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফল সন্তোষজনক ছিল।

প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। ডিএসটি শেষে গ্যাসের বিষয়ে চূড়ান্ত ফলাফল জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।

উল্লেখ্য, ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।