শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৩৮:১৮

দুই নেতাকে হত্যার জন্য এবার মাশরাফিকে গ্রেফতারের দাবি

দুই নেতাকে হত্যার জন্য এবার মাশরাফিকে গ্রেফতারের দাবি

এমটিনিউজ ডেস্ক : নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার জন্য সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার  (২০ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশে দুজন বিএনপি নেতা খুন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো, তাকে দ্রুত গ্রেফতার করুন।

তিনি বলেন, আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বরং এই দলটি এখন দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। জামায়াত এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।

রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়ে ওসমান হাদির ভবিষ্যৎবাণী সত্য মনে হচ্ছে। আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস করছে। এই সন্ত্রাসীদের প্রতিহত করতে কোনও শর্ত থাকতে পারে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।