এমটিনিউজ ডেস্ক : দেশের বাজারে গতকাল শুক্রবার সোনার দাম আরেক দফা বাড়ানো হয়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমানো হয়েছে প্রায় ১০ হাজার ৯৫৪ টাকা।
এতে সবচেয়ে ভালো মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এরপর নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ শনিবারও একই দামেই বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।