শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:৪২:০৮

যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

এমটিনিউজ ডেস্ক : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা ‘লাব্বায়েক পরিবহণ’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সাভার থানাধীন জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহণের একটি বাস পার্কিং করা অবস্থায় ছিল। দুপুর ২টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ ও আসনগুলো পুড়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।