শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৭:১৫

বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে

বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে

বিশ্বের ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা ছাড়াই যাতায়াতের চুক্তি রয়েছে। তবে পাসপোর্টের ধরনের ওপর ভিত্তি করে এই সুবিধার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিরা এই চুক্তির আওতায় কেবল মালদ্বীপে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন। বাকি দেশগুলোর ক্ষেত্রে এই সুবিধা শুধু কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য সীমাবদ্ধ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত হালনাগাদ করা ভিসা অব্যাহতি চুক্তির একটি তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে।

তালিকার তথ্যমতে, একমাত্র মালদ্বীপের সঙ্গেই বাংলাদেশের সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল—সব ধরনের পাসপোর্টধারীর ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। এর ফলে দুই দেশের নাগরিকরাই ভিসা ছাড়া একে অপরের দেশে যাতায়াত করতে পারবেন। তবে কাজের উদ্দেশ্যে ভ্রমণ করলে এই সুবিধা প্রযোজ্য হবে না।

এদিকে, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের চুক্তিটি কেবল কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। দেশগুলো হলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, ব্রুনেই, চীন, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কুয়েত, কাতার, ওমান, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, সার্বিয়া, কসোভো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, বতসোয়ানা, গাম্বিয়া এবং তিমুর-লেস্তে।

এ ছাড়া জাপান ও উজবেকিস্তানের ক্ষেত্রে নিয়মটি আরও সীমিত। এই দুটি দেশের সঙ্গে চুক্তির আওতায় শুধুমাত্র কূটনৈতিক পাসপোর্টধারীরাই ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ পাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।