রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৫:১৮

যেদিক দিয়ে বাংলাদেশে ঢুকতে পারেন শেখ হাসিনা, জানাল দি ইন্ডিয়ান এক্সপ্রেস

যেদিক দিয়ে বাংলাদেশে ঢুকতে পারেন শেখ হাসিনা, জানাল দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এমটিনিউজ ডেস্ক : গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর একটি স্থলসীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের কথা ভাবছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদমাধ্যমটির সূত্রের বরাতে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের কয়েকটি প্রবেশপথ সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন। 

বিবেচনায় থাকা পথগুলোর মধ্যে রয়েছে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত। বৈধ পাসপোর্ট ছাড়া বিমানে ওঠা সম্ভব নয় বলে সড়কপথে দেশে ফেরার বিকল্প ভাবছেন হাসিনা। ২০২৪ সালের ২২ আগস্ট তার কূটনৈতিক পাসপোর্ট এবং ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।