বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০১৭, ১২:০৩:৩৩

ক্রিকেটার তাসকিনের বউ নিয়ে যা বললেন সালমান , জবাব দিলেন তাসকিন

ক্রিকেটার তাসকিনের বউ নিয়ে যা বললেন সালমান , জবাব দিলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে সাইয়েদা রায়েবা নাঈমা’র সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বছর খানেক আগেই ঘরোয়াভাবে তাসকিন-রাবেয়ার আংটি বদল হয়। এরপর ২০১৭ সালের অক্টোবরের শেষ দিনে নতুন ইনিংসে পা দেন তাসকিন। স্ত্রী নাঈমা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতিতে স্নাতক বিভাগের শিক্ষার্থী। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মাঝে দীর্ঘ সাতবছরের বন্ধুত্বের সম্পর্ক ছিল।

তবে টাইগার এই পেসারের বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভক্ত তার স্ত্রীর সমালোচনা শুরু করেছেন। ঠিক এ সময় টাইগার এই তারকার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কথোপকথন প্রকাশ করলো জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব সালমান মুক্তাদির।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালমান লেখেন, যে সব লোকজন তাসকিনের স্ত্রীকে নিয়ে বেশি আগ্রহী তাদের জন্য। প্রথমত সে হয়তো আপনাদের মত এত সুন্দর না তবে মেয়েটি যোগ্যতা সম্পন্ন, সুন্দর হৃদয়, ব্যক্তিত্ব আছে এবং তার ভালোবাসা অনেক শক্তিশালী।

এ জন্যই তাসকিন তাকে বিয়ে করতে দ্বিতীয়বার ভাবেনি। এরপর গত সপ্তাহে তাসকিনের সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরেন সালমান মুক্তাদির। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান তিনি।

পাঠকদের জন্য সালমান মুক্তাদির ও তাসকিনের মধ্যকার কথোপকথনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

সালমান মুক্তাদির: ভাই এত তাড়াতাড়ি কেন বিয়ে করছো?

তাসকিন আহমেদ: ভাই, আমি আমার বান্ধবীকে খুব ভালোবাসি এবং ঘরে বউ থাকলে যত মেয়েই আমাকে নক করুক, আমি ভুল কিছু করতে গেলে নিজেকে দোষী মনে হবে, আমি নিজেকে বিরত রাখতে পারবো। আমার থেকে বাংলাদেশ অনেক কিছু আশা করে। লাইফের ছোট ক্যারিয়ারে নিজেকে সামলে না নিলে ভুল পথে যেতে পারি।

সালমান মুক্তাদিরের নিজস্ব উক্তি: বাংলাদেশকে ধন্যবাদ। যাকে নিয়ে ছেলেটা এত সচেতন, সেই দেশের মানুষ তার মনটা খারাপ করে দিল। আপনাদের জন্য ছেলেটা শখের চুলের রঙটা পর্যন্ত পরিবর্তন করলো, এবার বউটাও মনে হয় পরিবর্তন করতে হবে। শুধু একটা প্রশ্ন, সত্যি উত্তর দিবে, লজ্জা লাগে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে