মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৭:৩৭

মুস্তাফিজের আজকের বোলিং এ ক্রিকেট বিশ্ব বিস্মিত

মুস্তাফিজের আজকের বোলিং এ ক্রিকেট বিশ্ব বিস্মিত

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজার নিয়ন্ত্রিত স্পিন-পেসের প্রদর্শনী শেষে মুস্তাফিজুর রহমান বল হাতে পেলেন ইনিংসের ১৪ নম্বর ওভারে। তারপর বাংলাদেশি তরুণ পেসার যা করলেন তা রীতিমতো বিস্মিত করার মতো। অভিষেকের পর বহুবার বল হাতে বিস্মিত করেছেন মুস্তাফিজ। তবে আজকে মুস্তাফিজের বোলিং দেখে ক্রিকেট বিশ্ব বিস্মিত।

সিকান্দার রাজার বিপক্ষে প্রথম বলটা অফ স্টাম্পে ছুড়লেন মুস্তাফিজ, বল বাক নিয়ে অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে জমা হলো মুশফিকু রহিমের গ্লাভসে। সেই শুরু, এরপর মোস্তাফিজ বোলিং করে গেছেন আর জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান শুধু পরাস্তই হয়ে গেছেন।

রান তোলার সব সূত্র যেন ভুলে গিয়েছিলেন জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান সিকান্দার রাজা ও পিটার মুর! টানা তিন ওভার মেডেন আদায় করে নিয়েছেন ২২ বছর বয়সী পেসার। মুস্তাফিজ রান দিয়েছেন নিজের চতুর্থ ওভারের শেষ বলে গিয়ে। অর্থাৎ টানা ২৩ বল করে একটি রানও দেননি মুস্তাফিজের রহমান! চার ওভার শেষে বাংলাদেশি পেসারের বোলিং ফিগার ৪-৩-১-০! অথচ ম্যাচটা ওয়ানডে।

প্রথম স্পেলে ৪ ওভারে দিয়েছিলেন মাত্র ১ রান। তাও সেটি শেষ বলে। দ্বিতীয় স্পেলে ফিরে তৃতীয় বলেই উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। উইকেট আকড়ে পড়ে থাকা সিকান্দার রাজা (৩৯) বাঁহাতি পেসারের বলে প্লেইড-অন হয়ে যান। ১০৭ রানে জিম্বাবুয়ের ৮ উইকেট তুলে নিয়ে জয়ের আরো কাছে পৌঁছে যায় বাংলাদেশ। বোনাস পয়েন্টসহ আরেকটি জয় পেতে জিম্বাবুয়েকে ১৭২ রানের মধ্যে থামাতে হবে বাংলাদেশের।

পাড়ার ক্রিকেটেও তো ঘটে না এমন কাণ্ড। মুস্তাফিজের সৌজন্যে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেল এই ভুতুরে ঘটনা। বিস্মিত না হয়ে পারা যায়! মুস্তাফিজের টানা ২৩ ডট বল।
এমটিনউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে