সোমবার, ৩০ জুলাই, ২০১৮, ০৬:৪২:৪০

‘টি-টোয়েন্টি ফিফটি’ উইন্ডিজে যেন বহু দূরের পথ!

‘টি-টোয়েন্টি ফিফটি’ উইন্ডিজে যেন বহু দূরের পথ!

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি ফরর্মেটে বাংলাদেশ প্রথম পা রাখে ২০০৭ সালে। সেই থেকে সংক্ষিপ্ত ফর্মেটের ক্রিকেটে বাংলাদেশ এ পর্যন্ত ৭৯টি ম্যাচ খেলেছে। যা মধ্যে দেশের বাইরে ৪৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

এ প্রসঙ্গেটি সামনে এসেছে কারণ কাল ওয়ার্নার পার্কের উইকেটে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ যাবত কালে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজের মাটিতে ৩ বার মোকাবেলা করেছে স্বাগতিকদের, আর নিজ মাঠে ৩ বার। উইন্ডিজের মাটিতে ২০০৭ সালের জয়টা ছাড়া আর তেমন কোন বড় সাফল্য নেই বাংলাদেশের। দলীয় আর ব্যক্তিগত লেভেলেও বাংলাদেশের রেকর্ডের খাতাটা একে বারেই ফাঁকা ময়দানের মতোই। উইন্ডিজের মাটিতে সবে ধণ নীলমণি হিসেবে জ্বলজ্বল করছেন সাবেক হার্ড হিটার খ্যাত আফতাব আহমেদের নাম। 

২০০৭ সালে নিউ ওয়ান্ডারাসের উইকেট প্রথম বার টি-টোয়েন্টি খেলতে নামে বাংলাদেশ উইন্ডিজের বিপক্ষে। সে ম্যাচে বাংলাদেশ ১৬৫ রান চেজ করে ৬ উইকেটে জয় পায়। সেটাই টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে আজও বড় সফলতা। সে ম্যাচে আফতাব আহমেদের ৪৯ বলে ৬২ রানের ইনিংসটি আজও জ্বলজ্বল করছে। সেই ৬২ রানের পর পেরিয়ে গেছে প্রায় ১২টি বছর। 

আজও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের কোন ব্যাটসম্যান টি-টোয়েন্টি ম্যাচে ফিফটির দেখা পায়নি।  তবে হ্যাঁ, ঘরের মাঠে মিরপুরের উইকেটে ওপেনার তামিমের কথা ভিন্ন, তিনি ২০১২ সালে মিরপুরের উইকেটে ৬১ বলে ৮৮, মাহমুদুল্লাহ ৪৮ বলে ৬৪ করেছিলেন, সেটা হোম গ্রাউন্ডে। উইন্ডিজের মাটিতে আজও আফতাব আহমেদ স্মৃতিতে অম্লাণ। এই সিরিজে কি সেই বহুদূরের পথ ‘ফিফটি’ দেখা পাবে বাংলাদেশ! এখন শুধু সময়ের অপেক্ষা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে