রবিবার, ১০ জুলাই, ২০২২, ০৮:৫৪:৩২

ভারতীয় দলে চার পরিবর্তন, বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

ভারতীয় দলে চার পরিবর্তন, বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: প্রথম দুইটি টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজের দখল নিয়েছে ভারত। তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে চারটি পরিবর্তন করা হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটে নামে ইংল্যান্ড। 

দাউইদ মালানের নির্ভরশীল ব্যাটিয়ে ভর করে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড। ১৬ ওভারে দলের রান ৩ উইকেটে ১৬৭। ১৮ রান করে আবেশ খানের বলে আউট হন জস বাটলার। ২৭ রান করে উমরান মালিকের বলে আউট হন জেসন রয়।

ভারতীয় দলে চারটি পরিবর্তন করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন শ্রেয়াস আয়ার, উমরান মালিক, রবি বিষ্ণোই ও আবেশ খান। বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চহাল।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে