রবিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৭:২৪

পাকিস্তানের কাছে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া

পাকিস্তানের কাছে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : সাইম আইয়ুব ও বাবর আজমের জোড়া হাফ-সেঞ্চুরির পর পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নাওয়াজের অসাধারণ বোলিং পারফরম্যান্স অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করে।

রবিবার সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়াকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিয়ে এ সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে। এটি টি-টোয়েন্টিতে অজিদের বিরুদ্ধে পাকিস্তানের সর্বকালের সবচেয়ে বড় জয়।

সিরিজের প্রথম দুটি ম্যাচ যথাক্রমে ২২ ও ৯০ রানে জিতেছিল পাকিস্তান। এর আগে ২০১০ সালে দুই ম্যাচের সিরিজ এবং ২০১৮ সালে তিন ম্যাচের সিরিজে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিল।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে। সাইম আইয়ুব ৩৭ বলের ইনিংসে ৬ চার ও ২ ছক্কায় ৫৬ রান করেন। চার নম্বরে ব্যাট করা বাবর আজম টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৯তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এবং এই ফরম্যাটে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরি অর্জন করে ভারতের বিরাট কোহলির ৩৮তম হাফ-সেঞ্চুরি রেকর্ড ভাঙেন। শেষ দিকে শাদাব খান ১৯ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

উত্তরোত্তর জবাবে অস্ট্রেলিয়া ১৬.৫ ওভারে ৯৬ রানে অলআউট হয়। দলের পক্ষে মার্কাস স্টয়নিস ২৩ এবং ক্যামেরুন গ্রিন ২২ রান করেন। নাওয়াজ ৪ ওভার বল করে মাত্র ১৮ রানে ৫ উইকেট নেন। এটি তার ৯১ ম্যাচের টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের সেরা বোলিং।

ম্যাচ সেরার খেতাব পান নাওয়াজ, আর সিরিজ সেরা হন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে