রবিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫৫:৫২

বাবর আজমের কাছে হেরে গেলেন বিরাট কোহলি!

বাবর আজমের কাছে হেরে গেলেন বিরাট কোহলি!

স্পোর্টস ডেস্ক : কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম : ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ককে ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের তৃতীয় ও শেষ খেলায় ৩৬ বলে তিন চার আর এক ছক্কায় ৫০ রান পূর্ণ করেন বাবর আজম। এটি বাবরের ৩৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি। এদিন ৫০ রান করার মধ্য দিয়ে বিরাট কোহলির ৩৮টি ফিফটির রেকর্ড ছাড়িয়ে যান বাবর আজম।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। তার পর থেকেই রেকর্ড ভাঙার অপেক্ষায় ছিলেন বাবর। সেই অপেক্ষার অবসান ঘটালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা (৩৭টি হাফ-সেঞ্চুরি)। এরপরই পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান (৩১) এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২৯)।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকাতেও শীর্ষে বাবর। ১৩৯ ইনিংসে তার সংগ্রহ ৪৫০৫ রান। গড় ৩৯.৫১, স্ট্রাইক রেট ১২৮-এর বেশি। এই ফরম্যাটে তিনটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে