বুধবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৫:৪১

টি-টোয়েন্টি দলের হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করল আইসিসি

টি-টোয়েন্টি দলের হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করল আইসিসি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারত, আর তালিকার একেবারে তলানিতে আছে ইতালি।
 
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা রয়েছে চার ও পাঁচ নম্বরে।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ সিরিজ জয়ের সুবাদে পাকিস্তান এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে, পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে। শ্রীলঙ্কা আছে অষ্টম স্থানে।
 
এদিকে বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশের অবস্থান নবম। তাদের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড আছে ১৪তম স্থানে।
 
র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা ইতালিও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, যা টুর্নামেন্টের একটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে। 
 
আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি দলীয় র‍্যাঙ্কিং
অবস্থান দল ম্যাচ পয়েন্ট রেটিং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ
১ ভারত ৭৬ ২০৭১৫ ২৭৩ হ্যাঁ
২ অস্ট্রেলিয়া ৪৫ ১১৭৫৭ ২৬১ হ্যাঁ
৩ ইংল্যান্ড ৪৮ ১২২৪৩ ২৫৯ হ্যাঁ
৪ নিউজিল্যান্ড ৫৮ ১৪৫৩০ ২৫১ হ্যাঁ
৫ দক্ষিণ আফ্রিকা ৫৬ ১৩৪৯২ ২৪১ হ্যাঁ
৬ পাকিস্তান ৭৮ ১৭৬০৪ ২৩৮ হ্যাঁ
৭ ওয়েস্ট ইন্ডিজ ৬৭ ১৫৭১১ ২৩৪ হ্যাঁ
৮ শ্রীলঙ্কা ৫৩ ১২০৪৭ ২২৭ হ্যাঁ
৯ বাংলাদেশ ৬৭ ১৪৯২৫ ২২৩ না
১০ আফগানিস্তান ৪৮ ১০৬৫০ ২২২ হ্যাঁ
১১ আয়ারল্যান্ড ৪২ ৮৪২৪ ২০১ হ্যাঁ
১২ জিম্বাবুয়ে ৬৬ ১৩১৯০ ২০০ হ্যাঁ
১৩ নেদারল্যান্ডস ৩৫ ৬৩৬৬ ১৮২ হ্যাঁ
১৪ স্কটল্যান্ড ২৩ ৪১৭৮ ১৮২ হ্যাঁ
১৫ নামিবিয়া ৩৫ ৬৩৪৪ ১৮১ হ্যাঁ
১৬ নেপাল ৪২ ৭৩৮৪ ১৭৬ হ্যাঁ
১৭ সংযুক্ত আরব আমিরাত ৬০ ১০৫৮৪ ১৭৬ হ্যাঁ
১৮ যুক্তরাষ্ট্র ৩৩ ৫৭৬৯ ১৭৫ হ্যাঁ
১৯ কানাডা ৩৫ ৫৩৭৪ ১৫৪ হ্যাঁ
২০ ওমান ৪৭ ৭১৪০ ১৫২ হ্যাঁ
২১ উগান্ডা ৫৬ ৭৯৫২ ১৪২ না
২২ পাপুয়া নিউগিনি ২০ ২৭১৮ ১৩৬ না
২৩ কুয়েত ৪২ ৫৪৪১ ১৩০ না
২৪ হংকং ৫২ ৬৬০২ ১২৭ না
২৫ মালয়েশিয়া ৫৯ ৭৩৮৬ ১২৫ না
২৬ বাহরাইন ৭২ ৮৫৯৫ ১১৯ না
২৭ ইতালি ১৮ ২১৩৮ ১১৯ হ্যাঁ
২৮ জার্সি ২৪ ২৮১৯ ১১৭ না
২৯ কাতার ৪১ ৪৬৬৬ ১১৪ না
৩০ স্পেন ২২ ২৪৭৮ ১১৩ না

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে