মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৬:৩৭

এবার ক্রিকেটারের বিরুদ্ধে খুনের অভিযোগ

এবার ক্রিকেটারের বিরুদ্ধে খুনের অভিযোগ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম তার দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়েছেন। এরপর তার প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক সামাজিক মাধ্যমে কড়া ভাষায় তাকে নিয়ে অভিযোগ করেছেন।

সানিয়া অভিযোগ করেছেন যে, ইমাদ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং তার এই আচরণ দীর্ঘদিন ধরে চলছিল। তিনি বলেন, এখন সবারই প্রমাণ দেখেছেন। এই ঘর-ভাঙানি কখনো আমার সন্তানদের নিয়ে ভাবেনি। প্রতারকের মুখোশ অবশেষে খুলে গেছে। আমার সন্তানদের জন্য এবং আমাদের ওপর দিয়ে যা বয়ে গেছে, তার জন্য বিচার চাই।

সানিয়া আরও উল্লেখ করেছেন, ২০২৩ সালের ডিসেম্বরে লাহোরে সে আমার সন্তান গর্ভপাত করিয়েছে। সে একজন খুনি এবং আমার কাছে এটি প্রমাণ করার ভিডিও আছে। তিনি ক্রিকেটারকে ‘প্রতারক’ এবং ‘খুনি’ আখ্যা দিয়েছেন এবং ইসলামাবাদ ইউনাইটেডকে সতর্ক করেছেন যেন তারা এমন ব্যক্তিকে সুযোগ না দেয়।

ইমাদ ওয়াসিম ২০১৯ সালে সানিয়ার সঙ্গে বিয়ে করেছিলেন এবং তাদের তিনটি সন্তান রয়েছে। তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরে। পরে ইমাদ ইনস্টাগ্রামে দ্বিতীয় বিয়ে করেছেন নায়লা রাজার সঙ্গে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে