স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এই কিংবদন্তি ইতোমধ্যে একাধিক রেকর্ড গেড়েছেন।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের অনন্য এক রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে চতুর্থ গোলটি করেন মেসি।
রোববার (১ মার্চ) ফ্লোরিডায় আয়োজিত মেজর সকার লিগে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই মাইলফলক স্পর্শ করলেন মেসি
কী রেকর্ড গড়লেন মেসি?
খেলার দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে একটি ফ্রি-কিক নেন লিওনেল মেসি। বলটা বটম-লেফট কর্নার দিয়ে অরল্যান্ডো সিটির জালে জড়িয়ে যায়। শেষপর্যন্ত ৪-২ গোলে তার দল জয়লাভ করে।
মেসি তার কেরিয়ারে ফ্রি-কিক থেকে ৭০তম গোলটি করেন। পুরুষদের ফুটবলে ফ্রি-কিক থেকে গোল করার তালিকায় মেসি আপাতত যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
তালিকায় কোথায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
ফ্রি-কিক থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও পর্যন্ত মোট ৬৪ গোল করেছেন। ২০২৪ সালের আগস্ট মাসে রোনাল্ডো শেষবার এমন ফ্রি-কিক থেকে গোল করেছিলেন।
মেসির থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৬ গোল পিছিয়ে রয়েছেন। চলতি মৌসুমে আল নাসেরের হয়ে এখনও বেশ অনেকগুলো ম্য়াচই বাকি রয়েছে রোনাল্ডোর। পাশাপাশি চলতি বছরই আবার ফিফা বিশ্বকাপ আয়োজন করা হবে।