সোমবার, ১৮ মে, ২০২৬, ০৪:৩৮:২৯

বাংলাদেশের সর্বোচ্চ শতকের মালিক এখন মুশফিকুর রহিম

বাংলাদেশের সর্বোচ্চ শতকের মালিক এখন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ শতকের মালিক এখন মুশফিকুর রহিম। এতদিন মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৩ শতক করেছিলেন মুশি। এবার পাকিস্তানের বিপক্ষে ১৪তম শতক করে এককভাবে সর্বোচ্চ শতকের মালিক এখন মুশফিক।

সোমবার (১৮ মে) সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টেস্টে ১৪তম শতক করেন মুশফিক। অভিজ্ঞ এ ব্যাটসম্যান অপরাজিত আছেন ১০৪ রানে, তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল।  

এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম এবার গড়লেন আরেক অনন্য রেকর্ড। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের নেই ১৬ হাজার রানের রেকর্ড। মুশফিকের পরেই অবস্থান তামিম ইকবালের। ৩৮৭ ম্যাচে তামিম করেছেন ১৫ হাজার ১৯২ রান।

এদিকে বাংলাদেশ পাকিস্তানকে বিশাল লক্ষ্য দিতে যাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩১ রান। আর লিড নিয়েছে ৩৭৭ রানের। এখন দেখার বিষয় বাংলাদেশ কত রান করে ইনিংস ঘোষণা করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে