রবিবার, ০৭ জুন, ২০২৬, ০৭:৫০:৪৬

তামিম ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত

তামিম ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত

স্পোর্টস ডেস্ক : নাজমুল ইসলাম পাপন ও আমিনুল ইসলাম বুলবুলের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র সভাপতি হলেন তামিম ইকবাল। সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক ও পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন তিনি।

বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে ২ নম্বর ক্যাটেগরিতে ৭৪ ভোটের মধ্যে ৭৩টিই পেয়েছেন তামিম ইকবাল। সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতিও নির্বাচিত হন তিনি। দেশের সাবেক এই অধিনায়ক বিসিবির ২১তম সভাপতি।

বিনা প্রতিত্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিন্‌হা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে