সোমবার, ০৮ জুন, ২০২৬, ১১:১১:১০

বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছে গোলাগুলি, ছুটে এলো পুলিশ

বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছে গোলাগুলি, ছুটে এলো পুলিশ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে মিসৌরির কানসাস সিটিতে ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছে একটি গোলাগুলির ঘটনায় নয়জন আহত হয়েছেন, তবে তারা সবাই আশঙ্কামুক্ত। এমন ঘটনায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দলগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

কানসাস সিটি পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি এবং গুলিবিদ্ধ ভুক্তভোগীদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার ভোর চারটার দিকে ট্রুস্ট অ্যাভিনিউয়ে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়াপ সকার ভিলেজ থেকে প্রায় চার মাইল দূরে। স্বস্তির কথা হলো, ইংল্যান্ড দল এখনও কানসাস সিটিতে এসে পৌঁছায়নি। আগামী বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

এ বিষয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে ৪০০-এরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে