রবিবার, ১৪ জুন, ২০২৬, ০১:৫০:১৩

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের ঘোষণা দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপরই দুর্দান্ত ব্যাটিং শুরু করে টাইগাররা।

ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নেওয়া বাংলাদেশের সামনে এখন অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ। সেই লক্ষ্য সামনে রেখেই মাঠে নেমেছে টাইগাররা।

শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে লাল-সবুজ বাহিনী। কনকাশনের কারণে দলে নেই মেহেদী হাসান মিরাজ। মূলত তার পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মেহেদি হাসান। এছাড়া পেসার নাহিদ রানার জায়গায় একাদশে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম।

প্রথম দুই ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— সব বিভাগেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচেও একই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের প্রত্যাশা স্বাগতিকদের।

অন্যদিকে এরই মধ্যে সিরিজ হারানো অস্ট্রেলিয়ার লক্ষ্য অন্তত শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়ানো।

উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের বিপক্ষে ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৪০ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে