স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। কিন্তু কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় তুলে নিয়ে রেকর্ডটি নিজেদের করে নেয় জার্মানি। তবে হাইতির বিপক্ষে ম্যাচ খেলেই সেই শীর্ষস্থান আবারও ফিরে পেয়েছে ভিনিসিয়ুসদের ব্রাজিল।
হাইতির বিপক্ষে ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে গোলসংখ্যা ২৪১–এ নিয়ে গিয়ে জার্মানিকে ছাড়িয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়ে ব্রাজিল ও জার্মানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলতে পারে। কিন্তু তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে দুই দলের ব্যবধান এত বেশি যে এই আসরে তা কমে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের পরও আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা
১. ব্রাজিল — ২৪১ গোল
২. জার্মানি — ২৩৯ গোল
৩. আর্জেন্টিনা — ১৫৫ গোল
৪. ফ্রান্স — ১৩৯ গোল
৫. ইতালি — ১২৮ গোল
৬. স্পেন — ১০৮ গোল
৭. ইংল্যান্ড — ১০৮ গোল
৮. নেদারল্যান্ডস — ৯৮ গোল
৯. উরুগুয়ে — ৯০ গোল
১০. হাঙ্গেরি — ৮৭ গোল