শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:২৬:৪৩

ফিফার নতুন নিয়মে এই প্রথম সরাসরি লাল কার্ড

ফিফার নতুন নিয়মে এই প্রথম সরাসরি লাল কার্ড

স্পোর্টস ডেস্ক : ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে তুর্কি খেলোয়াড় মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু একটা বলছিলেন প্যারাগুয়ের অভিজ্ঞ মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। এতেই বাধে বিপত্তি। অভিযোগ ওঠে, মুলদুরকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী রেফারি ভিএআরে এই দৃশ্য দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ফলে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হবে প্যারাগুয়েকে। এক গোলের লিড ধরে রাখতে এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ, আর সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছে তুরস্ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে