বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৩৯:৪৪

পরিবার থেকে বড় সুখবর পেলেন মেসি, এবার খেলতে পারবেন আরও দুর্দান্ত ছন্দে

পরিবার থেকে বড় সুখবর পেলেন মেসি, এবার খেলতে পারবেন আরও দুর্দান্ত ছন্দে

স্পোর্টস ডেস্ক : মাঠে আর্জেন্টিনার সাফল্যের মধ্যেই পারিবারিকভাবে স্বস্তির খবর পেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তার বাবা হোর্হে মেসি চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।

আর্জেন্টিনার জনপ্রিয় সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিটো মঙ্গলবার(২৩ জুন) ‘আমেরিকা টিভি’র জনপ্রিয় অনুষ্ঠান এলএএম-এ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর হোর্হে মেসি নিজ শহর রোসারিওর বাড়িতে ফিরে গেছেন।

গত সপ্তাহে ৬৮ বছর বয়সী হোর্হে মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে মেসি পরিবারের পক্ষ থেকে দ্রুতই একটি আনুষ্ঠানিক বিবৃতিতে সেই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়, তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন পুরোপুরি সুস্থ হয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হোর্হে মেসি। বাবার সুস্থতার এই সুখবরের মধ্যেই মাঠেও দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। তার নেতৃত্বে আর্জেন্টিনা গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে।

জাতীয় দলের সাফল্যের পাশাপাশি বাবার সুস্থ হয়ে বাড়ি ফেরার খবর নিঃসন্দেহে মেসি ও তার পরিবারের জন্য বড় স্বস্তির উপলক্ষ হয়ে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে