রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:০৩:৪৬

রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ যে শক্তিশালী দল

রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ যে শক্তিশালী দল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ C-এর চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে ব্রাজিল। ফিফার নকআউট সূচি অনুযায়ী, গ্রুপ C-এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে গ্রুপ F-এর রানার-আপ।

অন্যদিকে, গ্রুপ F-এর শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার-আপ হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে জাপান।

ফলে রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী জাপান।

দুই দলের লড়াইটি অনুষ্ঠিত হবে সোমবার, ২৯ জুন, যুক্তরাষ্ট্রের হিউস্টনে। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।

উল্লেখ্য, ব্রাজিল গ্রুপ পর্বে অপরাজিত থেকে শীর্ষস্থান নিশ্চিত করে নকআউটে উঠেছে। অন্যদিকে জাপানও গ্রুপ পর্বে মাত্র একবার ড্র করে রানার-আপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। তাই দুই দলের লড়াইটি জমজমাট হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে