রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১২:২২:১৪

মেসিরা ভেঙ্গে দিলেন ৭২ বছরের সেই রেকর্ড

মেসিরা ভেঙ্গে দিলেন ৭২ বছরের সেই রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ে শুরু। তারপর থেকে আর কোনো ম্যাচে কেবল একটি গোল দিয়েই ক্ষান্ত থাকেনি তারা। আজ কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতে ৭২ বছরের রেকর্ড ভেঙে দিলো আলবিসেলেস্তেরা।

টানা সর্বোচ্চ ম্যাচে ২ বা তার বেশি গোলের রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনা। ১২ ম্যাচ! ১৯৩০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত টানা ১১ ম্যাচে দুই বা তার বেশি গোল করে এই রেকর্ডের দখল ছিল উরুগুয়ের কাছে।

এবার সেটা দখলে নিলো আর্জেন্টিনা। মেক্সিকোকে হারানোর পর পোল্যান্ডকে ২-০ গোলে  হারায়। তারপর অস্ট্রেলিয়ার সঙ্গে ও ২-১ গোলে জেতে।

এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র, যা টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়। তারপর ফ্রান্সের সঙ্গে টাইব্রেকারে জেতার আগে ৩-৩ গোল ছিল।

এই আসরে আলজেরিয়াকে তিন, অস্ট্রিয়াকে দুই এবং জর্ডান, কেপ ভার্দে ও মিশরকে টানা তিন গোল দেয় আর্জেন্টিনা। একই সংখ্যক গোল খেল সুইজারল্যান্ডও।

আর্জেন্টিনার শেষবার দুটির চেয়ে কম গোল করেছিল গত বিশ্বকাপে। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের ম্যাচে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে