রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:৪৮:৩২

ওয়ানডে ক্রিকেট থেকে আরেক তারকা ক্রিকেটারের অবসর

ওয়ানডে ক্রিকেট থেকে আরেক তারকা ক্রিকেটারের অবসর

স্পোর্টস ডেস্ক : জেসন হোল্ডার ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। তবে কোচ জানিয়েছেন, হোল্ডার এখনও টেস্টের জন্য বিবেচনায় রয়েছেন।

দ্য স্কুপ এক্সটেন্ডেডের একটি বিশেষ পর্বে হোল্ডারের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্যামি তার অবসরের বিষয়টি নিশ্চিত করেন। হোল্ডার তার শেষ ওয়ানডেটি খেলেছিলেন ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে তারা হেরে যায় এবং ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যায়।

হোল্ডার ২০২৪ সালের পর থেকে আর টেস্ট খেলেননি। ওয়ানডে থেকে তার অবসরের বিষয়ে স্যামি বলেন, ‘হ্যাঁ, জেসন এখনও টেস্ট দলের পরিকল্পনায় রয়েছে। আমি জানি, সে ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সে টেস্ট খেলার আগ্রহের কথা জানিয়েছে। তবে সে একই সঙ্গে একজন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারও। তাই তার প্রাপ্যতা এবং দলে তাকে কোথায় মানিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু সে পরিষ্কারভাবে জানিয়েছে যে, টেস্ট ক্রিকেটে তার এখনও আগ্রহ রয়েছে।’

হোল্ডার ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন ১৩৮ ম্যাচে ১৫৯ উইকেট নিয়ে। ব্যাট হাতে করেছেন ২,২৩৭ রান করেছেন। ২৪.৮৫ গড়ে করেছেন ১২টি অর্ধশতক। অধিনায়ক হিসেবে তিনি ওয়েস্ট ইন্ডিজকে ৮৬টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ছিল ২০১৫ ও ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ। তার নেতৃত্বে ক্যারিবীয় দল ২৪টি ম্যাচ জিতেছে, ৫৪টিতে হেরেছে, ২টি ম্যাচ টাই করেছে এবং ৬টি ম্যাচে কোনো ফল হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে