সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ০৭:৫৪:০৭

জুন মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন প্রাপ্তদের নাম প্রকাশ

জুন মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন প্রাপ্তদের নাম প্রকাশ

স্পোর্টস ডেস্ক : জুন মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন প্রাপ্তদের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত, নিউজিল্যান্ডের নাথান স্মিথ এবং ভারতের শুবমান গিল।

জুন মাসে নিজ নিজ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই তালিকায় জায়গা করে নিয়েছেন তিন ক্রিকেটার। তাদের থেকে একজনকে মাসের সেরার পুরস্কার দেবে আইসিসি।

চার বছর পর দলে ফেরা মোসাদ্দেকের প্রত্যাবর্তন ছিল চোখে পড়ার মতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ৩ ম্যাচে সব মিলিয়ে ১৫৭ রান করেন তিনি। যেখানে ছিল জোড়া ফিফটি। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারানোয় সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

নারীদের মধ্যে জুন মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ভারতের শ্রী চারিণী, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে