সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১০:৫৭:৩৫

২৬ রানে জিতল বাংলাদেশ, একজনের দখলেই ৫ উইকেট

২৬ রানে জিতল বাংলাদেশ, একজনের দখলেই ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ইমার্জিং দল। সেদিন মাত্র ৮৯ রানে অলআউট হয়েছিল তারা। আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ২৬ রানে (ডিএল মেথডে)। হারিয়েছে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে (ইউএসএসএ)।

প্রিটোরিয়াতে আগে ব্যাটিং করতে নেমে ইউএসএসএ ৪৭ ওভারে ২৪৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৩৭ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান তুলে নেয়। পরে আলোকস্বল্পতায় ডিএল মেথডে বাংলাদেশ ২৬ রানে এগিয়ে থাকায় জয় পায়।

বাংলাদেশের ইমার্জিং দলের হয়ে পেসার ইকবাল হোসেন ইমন ৪৩ রানে ৫ উইকেট নেন। তার বোলিং তোপে বেশিদূর যায়নি ইউএসএসএ-র ব্যাটিং। এছাড়া আরেক পেসার রহমান দৌলা বর্ষন ২টি এবং ১টি করে উইকেট নেন চৌধুরী রিজওয়ান ও আমিনুল ইসলাম বিপ্লব।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৮০ রানে ৩ উইকেট হারায়। ওপেনার ও অধিনায়ক জাকির হাসান ১২ রানে এলবিডব্লিউ হন। ভালো শুরুর পর এগিয়ে এসে শট খেলতে গিয়ে শাহাদাত হোসেন দিপু ১৮ রানে বিদায় নেন। আরেক ওপেনার মাহফিজুল রবিন এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু হুট করে লাফিয়ে উঠা বলে নিজের ব্যাট সরাতে পারেননি তিনি। ৩৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন।

সেখান থেকে মাহিদুল ইসলাম অঙ্কন ও ইফতেখার হোসেন ইফতি জুটি বেঁধে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১০৬ রানের জুটি গড়েন তারা। বাঁহাতি ব্যাটসম্যান ইফতেখার হোসেন ইফতি ৮৫ বলে ৭১ রান করেন। মাহিদুল ইসলাম ৬৮ বলে করেন ৩৭ রান। তাতে সহজেই জয় চলে আসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে