বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১:১৪

অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়ল পাকিস্তান

অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়ল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : লিডস আর লর্ডস টেস্টে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শুরু হয়েছে এজবাস্টন টেস্ট। হোয়াইটওয়াশ এড়ানোর এই টেস্টেও পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়।

এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩৩.৫ ওভারে ১৩৩ রানেই অলআউট হয় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমেই ইনিংসের শুরুতে বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। ৪৮ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করার আগেই সাজঘরে ফেরেন। এতেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়ে পাকিস্তান।

টেস্ট ইতিহাসে কোনো দলের প্রথম পাঁচ ব্যাটার এক অঙ্কের রানে আউট হওয়ার ঘটনা এটি ১২তম। তবে প্রথম ইনিংসে এমন ঘটনা এবারই প্রথম।

আরেকটি লজ্জার রেকর্ডও এখন পাকিস্তানের সামনে। ইংল্যান্ডের মাটিতে কোনো তিন ম্যাচের সিরিজে কোনো দলই এতটা বাজেভাবে ইনিংস শুরু করেনি।

চলতি সিরিজে পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়েছে লিডসে ৬ ও ১৩ রানে, লর্ডসে ১৬ ও ৭ রানে এবং এজবাস্টনে ১৪ রানে। অর্থাৎ সিরিজে প্রথম দুই উইকেট হারানোর সময় তাদের মোট রান মাত্র ৫৬। দ্বিতীয় উইকেট পড়ার সময় গড় জুটি দাঁড়িয়েছে ৫.৬ রান, আর দ্বিতীয় উইকেট গড়পড়তা পড়েছে ১১.২ রানে।

এভাবে চলতে থাকলে ১৮৮৮ সালের অস্ট্রেলিয়ার গড়া রেকর্ডও ভেঙে দেবে পাকিস্তান। ওই সিরিজে দ্বিতীয় উইকেট পড়ার সময় অস্ট্রেলিয়ার গড় ছিল ১৬ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে