শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫২:৪২

ব্রাজিল ৬, আর্জেন্টিনা ২

ব্রাজিল ৬, আর্জেন্টিনা ২

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের হোঁচট খাওয়ার সুযোগে ফিফা র‍্যাঙ্কিংয়ে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে মরক্কো। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সেলেসাওদের ড্রয়ের সুবাদে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসেছে উত্তর আফ্রিকার দেশটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবারের ১-১ গোলের ড্রয়ে র‍্যাঙ্কিংয়ে ২ দশমিক ০২ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। ফিফা ওয়েবসাইট অনুযায়ী, এতে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৮০২ দশমিক ৯০ এবং তারা নেমে গেছে ষষ্ঠ স্থানে।

ব্রাজিলের এই পিছিয়ে পড়ার পূর্ণ সুযোগ নিয়েছে মরক্কো। ১৮০৩ দশমিক ৯৯ পয়েন্ট নিয়ে তারা সাময়িকভাবে র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানটি দখল করে নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় গ্যাবনের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি জিতলে পঞ্চম স্থানটি আরও পাকাপোক্ত করবে আটলাস লায়ন্সরা। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের এই ম্যাচটিই হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের পর দলটির প্রথম মাঠে নামা।

মরক্কোর ঠিক ওপরে এখন অবস্থান করছে মাত্র চারটি দল। যথাক্রমে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ড।

এই অর্জনের মধ্য দিয়ে ১৯৯৪ সালে গড়া নাইজেরিয়ার সর্বকালের সেরা ফিফা র‍্যাঙ্কিংয়ের রেকর্ড ছুঁয়ে ফেলল মরক্কো। সে সময় ১৯৯৪ সালের আফ্রিকা কাপ অব নেশনস জয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ষোলোতে পৌঁছানোর সুবাদে পঞ্চম স্থান অর্জন করেছিল ‘গ্রিন ঈগলস’ খ্যাত নাইজেরিয়া।

অন্যদিকে, ব্রাজিলের সঙ্গে ড্র করে পাওয়া ২ দশমিক ০২ পয়েন্টের সুবাদে ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে এবং এশিয়ার মধ্যে তৃতীয় অবস্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। অজিদের মোট পয়েন্ট এখন ১৫৮৩ দশমিক ৫৩।

অবশ্য বর্তমান এই র‍্যাঙ্কিংটি এখনো সাময়িক। আগামী ৭ অক্টোবর বর্তমান আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার পর চূড়ান্ত ও আনুষ্ঠানিক র‍্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।