স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি, ৫০ ওভারের ক্রিকেট ও চার দিনের ম্যাচ- এই তিন সংস্করণের প্রতিযোগিতাকে একই কাঠামোর আওতায় এনে ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’ ট্রফি চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের ২০২৬-২৭ মৌসুমের ক্যাটাগরি ‘বি’র খেলোয়াড় নিলামে দলগুলো হাইভোল্টেজ সব তারকাকে দলে ভেড়াতে বেশ বড় অঙ্কের পয়েন্ট খরচ করেছে।
এই ক্যাটাগরির সর্বোচ্চ দামে সাব্বির রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ১ কোটি ২ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল এবং একমি। এ ছাড়া এই নিলামে আরও অনেকেই আছেন।
ক্যাটাগরি ‘বি’র ক্রিকেটারদের দল ও মূল্য
সাব্বির রহমান, ফরচুন বরিশাল, ১ কোটি ২ লাখ পয়েন্ট
আলিস আল ইসলাম, একমি, ৪৮ লাখ পয়েন্ট
আফিফ হোসেন ধ্রুব, ব্লুস্টার, ৯৯ লাখ পয়েন্ট
সাদমান ইসলাম, সেভেন রিংস সিমেন্ট, ৪৫ লাখ পয়েন্ট
আব্দুল গাফফার সাকলাইন, একমি, ১ কোটি ২ লাখ পয়েন্ট
মাহিদুল ইসলাম অঙ্কন, একমি, ১ কোটি ২ লাখ পয়েন্ট
মার্শাল আইয়ুব, ওয়ালটন, ৩৬ লাখ পয়েন্ট
নাঈম হাসান, একমি, ৩০ লাখ পয়েন্ট
হাসান মুরাদ, সিটিজেনস ব্যাংক, ৪৫ লাখ পয়েন্ট
তানভীর ইসলাম, ফরচুন বরিশাল, ৭২ লাখ পয়েন্ট
সাইফ উদ্দীন, ফরচুন বরিশাল, ৬৯ লাখ পয়েন্ট
জাকির হাসান, সেভেন রিংস সিমেন্ট, ৯৯ লাখ পয়েন্ট
শামীম হোসেন পাটোয়ারী, সেভেন রিংস সিমেন্ট, ৯৩ লাখ পয়েন্ট
মাহমুদুল হাসান জয়, ব্লুস্টার, ৮৭ লাখ পয়েন্ট
ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সিটিজেনস ব্যাংক, ৮৪ লাখ পয়েন্ট
পারভেজ হোসেন ইমন, একমি, ১ কোটি ২৩ লাখ পয়েন্ট
নাসুম আহমেদ, একমি, ৬৯ লাখ পয়েন্ট
রাকিবুল হাসান, একমি, ৮৪ লাখ পয়েন্ট
মো. রুবেল, একমি, ১ কোটি ১৪ লাখ পয়েন্ট
মিথুন, সেভেন রিংস সিমেন্ট, ৬৯ লাখ পয়েন্ট
শাহাদাত হোসেন দীপু, একমি, ৬৬ লাখ পয়েন্ট।
উল্লেখ্য, নিলামের প্রাথমিক তালিকায় তরুণ পেসার তানজিম হাসান সাকিবের নাম থাকলেও শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণের নিলামে তাকে ডাকা হয়নি। মূলত চোটের কারণেই টি-টোয়েন্টি ড্রাফটে তার নাম ওঠেনি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের বাকি দুই সংস্করণের নিলামে তাকে রাখা হবে।