শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৮:৩৪

আওয়ামী লীগের দুই হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আওয়ামী লীগের দুই হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগ ও তরিকত ফেডারেশনের দুই হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৭ শতাধিক এবং আওয়ামী লীগের ১৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

বৃহস্পতিবার বিকালে (২৪ সেপ্টেম্বর) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

তরিকত ফেডারেশনের কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও বরুড়া উপজেলা বাজুসের সভাপতি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় ৭শ কর্মী-সমর্থক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

জাকারিয়া তাহের সুমন নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, যারা ভালো কাজ করেন এবং মানুষের কল্যাণে কাজ করতে চান তারা আমার রাজনৈতিক সহযোগী হতে পারেন। আপনারা দলে যোগ দিয়ে কোনো ধরনের অপকর্ম করলে তা মেনে নেওয়া হবে না। বিএনপির ত্যাগী এবং সিনিয়রদের নির্দেশনা মেনে চলতে হবে। বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা যাবে না।

অনুষ্ঠানে বরুড়া উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।