সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৯:০৬

ব্রেকিং নিউজ : শেষ মুহূর্তে ভোট বর্জনের ঘোষণা দিলেন যিনি

ব্রেকিং নিউজ : শেষ মুহূর্তে ভোট বর্জনের ঘোষণা দিলেন যিনি

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচনের ঠিক আগে হঠাৎ ভোট বর্জন ঘোষণা মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া) আসনের নির্বাচনি রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রফিকুল ইসলাম খান (ড. রফিক) নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. রফিক নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানান। তার নির্বাচনি প্রতীক ছিল মোটরসাইকেল।

লিখিত বক্তব্যে ড. রফিক অভিযোগ করেন, সুষ্ঠু ও সমতাপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ভোটারদের মধ্যে ভয়ভীতি ও সংশয় তৈরি হয়েছে।

তিনি বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে আমিসহ কয়েকজন প্রার্থী বিভিন্ন সময়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। মাঠপর্যায়ের নানা সমস্যার কথা তুলে ধরেছি; কিন্তু বাস্তবে ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনি সমতা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

তার ভাষায়, এই নির্বাচন একটি প্রহসনে পরিণত হয়েছে এবং এমন প্রহসনের নির্বাচনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে চান না বলেই তিনি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে