শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ০৮:৪৬:২৮

নারীর বাড়ি ঘেরাও, যুবদলের সভাপতিকে বস্ত্রহীন অবস্থায় আটক

নারীর বাড়ি ঘেরাও, যুবদলের সভাপতিকে বস্ত্রহীন অবস্থায় আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় আব্দুল মান্নান নামে এক যুবদল নেতাকে আটকের ঘটনা ঘটেছে। আটকের পর স্থানীয় জনতা তাকে মারধর করেছে বলে জানা গেছে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে আব্দুল মান্নানকে উদ্ধার করে নিয়ে যান।

আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চণ্ডীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি একই এলাকার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

এর আগে, ২০২৫ সালের ৭ জুলাই অন্যের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে চাঁদা দাবির অভিযোগে পৌর যুবদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম ও আবু হামজাসহ স্থানীয় কয়েকজন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা ওই নারীর বাড়ি ঘেরাও করেন। এ সময় ঘরের দরজা ভেঙে আব্দুল মান্নানকে বস্ত্রহীন অবস্থায় বের করে আনা হয়। পরে তাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। ওই নারী ও আব্দুল মান্নান কর্মসূত্রে পূর্বপরিচিত বলে জানান তারা।

অভিযোগকারী ওই নারী যুবদল নেতা আব্দুল মান্নানকে ঘটনার জন্য দায়ী করেছেন। তার দাবি, বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে মান্নান প্রায়ই তার বাড়িতে গিয়ে নানা ধরনের আপত্তিকর প্রস্তাব দিতেন। বৃহস্পতিবার বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে তিনি ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করেন বলে জানান তিনি।

শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। এ ঘটনায় আব্দুল মান্নানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর থানার ওসি মো. শাফিউল আলম পাটোয়ারী জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে তাদের সরিয়ে নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে