রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ০৮:২৪:১৯

তিন সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

তিন সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

এমটিনিউজ২৪ ডেস্ক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তিন সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রবাসীর মা নুর জাহান বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। তিনি উপজেলার আমতলী গ্রামের মৃত সামেদ শিকদারের স্ত্রী এবং আরব আমিরাত (দুবাই) প্রবাসী দ্বীন ইসলাম শিকদারের মাতা।

দুবাই প্রবাসী দ্বীন ইসলাম শিকদারের মা জানান, প্রায় ১০ বছর পূর্বে পারিবারিক ভাবে উপজেলার ধীপুর গ্রামের মো. আলম শেখের দ্বিতীয় কন্যা ছিনথিয়া বেগম (২৮) এর সাথে বিয়ে হয়। তাদের ঘরে দুটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে।

গত ৩১ জুলাই সকাল বেলা ছিনথিয়া তিন সন্তান রেখে প্রায় ৬ লক্ষ ২০ হাজার টাকা এবং সাড়ে ৪ ভরি স্বর্ণালংঙ্কার নিয়ে বাবার বাড়িতে চলে যায়। পরে তাকে আনতে গেলে সে আসবেনা বলে জানান। বিষয়টি স্থানীয় ব্যাক্তিবর্গদের জানালে তারা কিছু দিন অপেক্ষা করতে বলে। পরে জানতে পারি ছিনথিয়া আমার ছেলেকে তালাক দিয়েছে। সে আর আসবেনা।

এ বিষয়ে ছিনথিয়ার পিতা মো. আলম শেখ জানান, আমার মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. শামীম আহম্মেদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে