শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬, ১০:১৩:৫৪

আজ টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : জরুরি বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে (লাইন চলাচলের পথ)- সংক্রান্ত কাজের জন্য মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪১টি এলাকায় শুক্রবার (৯ অক্টোবর) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জেলা পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পঞ্চসার ৩৩ কেভি ফিডারের আওতাধীন এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ রক্ষণাবেক্ষণকাজ করা হবে।

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মুন্সিগঞ্জ সদর উপজেলার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো—মিরেশ্বর, পঞ্চসার (ইটখোলা), বাস্তুহারা, গোসাইবাগ, বাগবাড়ী, মুক্তারপুর, খালাসীবাড়ী, নতুনগাঁও, নয়াগাঁও মধ্যপাড়া, মানিকপুর, ইদ্রাকপুর, উত্তর কোটগাঁও, হাসপাতাল, সুপারমার্কেট, পুলিশ ফাঁড়ি, পঞ্চসার, মানিকপুর দশতলা, গনকপাড়া, কোটগাঁও, সরদারপাড়া, মধ্য কোটগাঁও, দেওভোগ, ভিটিশীল মন্দির, মুন্সিগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাবাড়ী, রামেরগাঁও, জোড়পুকুরপাড়, আধারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর (বাঁশপট্টি), দশকানি, মুক্তারপুর চৌধুরীবাড়ী, দয়াল বাজার, বৈখর, চম্পাতলা, রনছ রুহিতপুর, রনছ পারুলপাড়া, মুক্তারপুর বিসিক, ডিঙ্গাভাঙ্গা ও সড়ক ভবন এলাকা।

সময়সূচিতে পরিবর্তনের সম্ভাবনা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কাজের প্রয়োজনে নির্ধারিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুও করা হতে পারে। এ কারণে সবাইকে বিদ্যুৎ লাইনের কাছাকাছি অবস্থান না করে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানানো হয়েছে।

সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কারণে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিদ্যুৎ-সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।