এমটিনিউজ ডেস্ক : শেরপুরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, শেরপুর পৌর শাখা।
শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মোবারকপুর মহল্লায় এ মিছিল হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ ছানুয়ার হোসেন ছানুর নির্দেশনায় এবং শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলের তত্ত্বাবধানে মিছিলে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা শিহাব রহমান।
মশাল মিছিলে পৌর যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমরা খোঁজখবর নিচ্ছি। মিছিলের ফুটেজটি আগের হতে পারে।