মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ০৮:৩২:৩৬

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট করা সেই যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট করা সেই যুবক গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় বাগেরহাটের কচুয়ায় মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার দিাবগত রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কচুয়া থানা-পুলিশ।

গ্রেপ্তার গোলাম রসুল বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মো. গোলাম রসুল ওরফে রফিকুল নিজ ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হওয়ায় সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় রফিকুলকে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

তিন আরও বলেন, মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক মো. গোলাম রসুলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে