মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ০৯:১৩:২৮

আজ আড়াই ঘণ্টা থাকবে না বিদ্যুৎ যে জেলার সব এলাকায়

আজ আড়াই ঘণ্টা থাকবে না বিদ্যুৎ যে জেলার সব এলাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোলা সদর উপজেলাসহ জেলার সব এলাকায় আজ (মঙ্গলবার) টানা আড়াইঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে ৩৩ কেভি সুইচ ইয়াডে জরুরি মেরামত কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ভোলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

গতকাল সোমবার রাতে ওজোপাডিকোর ভোলা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এই বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,বোরহানউদ্দিনে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি সুইচ ইয়াডে জরুরি মেরামত কাজের জন্য মঙ্গলবার ৪ আগস্ট সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আড়াইঘন্টা সম্পূর্ণ ভোলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া মেরামত কাজ শেষ হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলেও জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে