শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৪৭:০৯

ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার

 ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানারও জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আজ শুক্রবার নগরীর কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. তুষার, আবদুল্লাহ আল নোমান, মো. রাকিব, ইব্রাহীম হোসেন, শরীফ হোসেন, মাসুদুর রহমান, রিয়াদ হোসেন ও সৈয়দ হামিদ মিয়াজী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, ব্যানার নিয়ে মিছিল বের করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে