রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৭:২১

কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ‘নাছির কারখানা’ নামক একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীতে এই ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর পালিয়ে গেছেন নাছির কারখানা কর্মকর্তারা।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা হ্লা মারমা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভিতরে কেমিক্যাল থাকার কারণে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আমাদের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিক থেকে আগুনের সূত্রপাত ঘটে।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের পর কারখানা কর্তৃপক্ষের লোকজন গা ঢাকা দিয়েছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের লোকজনের সাথে কথা বললেই জানা যাবে কী কারণে আগুন লেগেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।