শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ০৪:১০:৫৪

নিহত ১, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দারা

নিহত ১, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দারা

এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনায় পূর্বশত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম নুর আলম (৫৬)। তিনি তেরখাদা উপজেলার বাসিন্দা ইকরাম শেখের ছেলে। এ ঘটনায় আরো অন্তত ৪-৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রথমে কথা-কাটাকাটির পর বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়।
সংঘর্ষে সাইফুল গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মো. হিজমুল্লাহ, সোহেল রানা (৪০), নূরের শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিএনপির শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষে সাইফুল গ্রুপের একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে