রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৩১:২৬

অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল বেরোবি ছাত্রী ও ঢাবি ছাত্র

অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল বেরোবি ছাত্রী ও ঢাবি ছাত্র

এমটিনিউজ২৪ ডেস্ক : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে অন্তরঙ্গ অবস্থায় এক প্রেমিক যুগলকে আটক করেছে শিক্ষার্থীরা। আটক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের  শিক্ষার্থী এবং নারী বেরোবির অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী।

শনিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে ওই যুগলকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে আটক করে। পরবর্তীতে তাদের পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরে তাদের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সিস্টেমস (আইএস) বিভাগের প্রধানের তত্ত্বাবধানে ওই প্রেমিক যুগলকে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ক্যাম্পাসে মা'দ'ক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরদারি জোরদার করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে