আন্তর্জাতিক ডেস্ক : কারাবাখ অঞ্চলের নিয়'ন্ত্রণ নিয়ে ইরানের উত্তরের দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার সং'ঘা'ত বেড়েই চলছে। এ অবস্থায় ইরান ভূখণ্ডে এ পর্যন্ত ১০টির বেশি ম'র্টার এসে পড়েছে বলে দাবি করেছে দেশটি। ইরানের সীমান্তবর্তী 'খোদা অফারিন' জেলায় এসব মর্টার এসে পড়েছে বলে সেখানকার গভর্নর আলী আমিরি রাদ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে নি'শ্চি'ত করেছেন।
তিনি বলেন, সং'ঘ'র্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত ১০টির বেশি ম'র্টার ইরান ভূখণ্ডে আ'ঘা'ত হেনেছে। এগুলো অনাবাসিক ও কৃষিক্ষেত্রে এসে পড়েছে। একটি সূত্রে ইরনা জানিয়েছে, ম'র্টার আ'ঘা'ত হা'নার ফলে ইরানের এক শিশু আহ'ত হয়েছে। এদিকে বি'ত'র্কি'ত কারাবাখের মাদাগিজ শহর দ'খ'ল করে পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনাবাহিনী।
ওই শহরটি এক সময় আর্মেনিয়া দ'খ'ল করে নিয়েছিল। শনিবার এক ঘোষণায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ কথা জানান। এক টুইট বার্তায় তিনি লেখেন, আজ (শনিবার) আজারবাইজানের সেনাবা'হি'নী মাদাগিজে আমাদের পতাকা উত্তোলন করেছে। মাদাগিজ আমাদের। কারাবাখ আজারবাইজানের।
১৯৮০'র দশকের শেষ দিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যু'দ্ধ শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের প'তনের মুহূর্তে সং'ঘ'র্ষ চূড়ান্ত আকার ধা'রণ করে। নাগোরনো-কারাবাখ আজারবাইজারের ভেতরে হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়'ন্ত্রণ করে আসছে, আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যু'দ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বি'চ্ছি'ন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনো কারো স্বী'কৃতি পায়নি।